২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাণীশংকৈলের ভোট স্থগিত রেখে ইসির আদেশ

ঠাঁকুরগাও পৌরসভার ভোটে আদালতের স্থগিতাদেশ পেয়ে ৩০ ডিসেম্বর এ পৌর নির্বাচনের তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 02:21 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়ে হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর হাই কোর্ট ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।

এই প্রেক্ষাপটে রাণীশংকৈলের ক্ষেত্রে নির্বাচনের তফসিল স্থগিত করল ইসি।

দেশের অন্য ২৩৩ পৌর এলাকার সঙ্গে রাণীশংকৈলেও ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।

গত ২৪ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ২৩৬ পৌরসভায় ভোটের এই তফসিল ঘোষণা করেন।

আদালতের আদেশে মংলাপোর্ট, সিংগাইর ও রাণীশংকৈল পৌরভোট স্থগিত হয়ে যায়। পরে স্থগিতাদেশ উঠে যাওয়ায় সিংগাইরের ভোটের জন্য ৭ জানুয়ারি নতুন তারিখ দেয় ইসি।

ইতোমধ্যে গফরগাঁও পৌরসভার ভোটও আদালত স্থগিত করে দিয়েছে। তবে ইসির হাতে এখনো আদেশ না পৌঁছানোয় এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়নি।

পুরনো খবর:

সিংগাইর পৌরসভায় ভোট ৭ জানুয়ারি   
গফরগাঁও পৌর নির্বাচন স্থগিত