২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁও পৌর নির্বাচন স্থগিত

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনের কার্যক্রম তিন মাস স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 08:37 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ  রুলসহ এ আদেশ দিয়েছে।

গফরগাঁও ইউনিয়নের ভোটার মোহাম্মদ আলী রিট আবেদনটি করেন, যার ওপর মঙ্গলবার শুনানি নিয়ে আদেশ দিয়েছে আদালত।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

পরে ইউসুফ হোসেন হুমায়ূন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গফরগাঁও পৌরসভায় গফরগাঁও ইউনিয়নের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

“এটি প্রথম শ্রেণির পৌরসভা। গফরগাঁও ইউনিয়নের নাম বাদ পড়ায় এ নিয়ে রিট আবেদনটি করা হয়। আদালত ওই পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে।”