২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার জেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

‘ক্ষমতার অপপ্রয়োগ’ করায় সাতক্ষীরার কলারোয়া পৌর ভোটের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 04:23 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

বরখাস্ত আবুল হোসেন খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ছিলেন।

রোববার নির্বাচন কমিশনের এক অফিস আদেশে বলা হয়, “সাতক্ষীরার কলারোয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভূত অসৎ উদ্দেশ্যে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের মেয়র পদের মনোনয়নপত্র নেন।

“এ মনোনয়নপত্র বাছাইয়ের সময় তা বৈধ ঘোষণা করে সরকারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ করেছেন। এজন্য তাকে সরকারি কর্মচারী আপীল বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হল”- বলা হয়েছে এতে।

বিধি অনুযায়ী, উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করতে হত আমিনুল ইসলামকে। আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী পরে তার পদত্যাগপত্র জমা দিয়ে প্রার্থিতা টিকিয়ে রেখেছেন।

এবার পৌর ভোটে কোনো রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্তের ঘটনা এটাই প্রথম।

কলারোয়া পৌরসভায় একজন প্রার্থীর মনোয়নপত্র যথাযথভাবে বাছাইয়ে ব্যর্থ হওয়ায় গত ১৩ ডিসেম্বর আবুল হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

আসন্ন ২৩৪ পৌরসভায় ভোটে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি নির্বাচন কমিশন নিজস্ব ৬১ জন জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছে।

পুরনো খবর:

প্রচারের শুরুতে ‘কড়াকড়ির’ ইঙ্গিত ইসির