২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের রাষ্ট্রদূত ফজলুল বারীর মেয়াদ বাড়ল

এনিয়ে দ্বিতীয় দফায় তার চাকরির মেয়াদ বাড়ল।

ইরাকের রাষ্ট্রদূত ফজলুল বারীর মেয়াদ বাড়ল

মো. ফজলুল বারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 05:53 PM

Updated : 16 Aug 2023, 05:53 PM

ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারীর চাকরির মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়িয়েছে সরকার।

আগামী ৩০ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ফজলুল বারীকে রাষ্ট্রদূত হিসেবে পুনরায় নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী আগের চুক্তির ধারাবাহিকতা এবং একই শর্তে তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০২১ সালের জুলাই মাসে ইরাকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ফজলুল বারী। গত বছরের ১৪ সেপ্টেম্বর তার চুক্তির মেয়াদ এক বছর বাড়ায় সরকার।