[ টিউব ] অভিনেত্রী তানজিন তিশার আত্মসমর্পণ, বাড়ল জামিনের মেয়াদ শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন অভিনেত্রী তানজিন তিশা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করেন তানজিন তিশা। শুনানি নিয়ে আদালত জামিন বাড়ানোর আদেশ দেয়। তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করেন। মামুন খান | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস প্রকাশিত: ১৩:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৬ bdnews24