বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই এমদাদ উল বারীর নিয়োগ বাতিল করল সরকার।
দেশের টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা— বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর নিয়োগ বাতিল করেছে সরকার।
তার জায়গায় এক বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য অবসরে যাওয়া মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এমদাদ উল বারীর নিয়োগ বাতিল ও নতুন চেয়ারম্যান হিসেবে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ দেওয়া হয়।
অগাস্টের পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান পদে বসায় তৎকালীন অন্তর্বর্তী সরকার। সেই নিয়োগের ২ বছর ২ মাসের মাথায় তার বাকি মেয়াদ বাতিল হল।
