১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বদলির দুদিনের মধ্যে আনসার-ভিডিপির ডিজি হিসেবে ফিরলেন সাজ্জাদ মাহমুদ

এ বিষয়ক রোববারের আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বদলির দুদিনের মধ্যে আনসার-ভিডিপির ডিজি হিসেবে ফিরলেন সাজ্জাদ মাহমুদ

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:26 PM

Updated : 17 Nov 2026, 09:26 PM

বদলির দুদিনের মধ্যে আনসার ও ভিডিপির মহাপরিচালকের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আনসার ও ভিডিপির মহাপরিচালকের রদবদলের আদেশটি বাতিল করেছে।

এতে করে আনসার ও ভিডিপির প্রধান হিসেবে নতুন দায়িত্ব পাওয়া বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুলের বদলির আদেশও বাতিল হয়েছে।

রোববার একই দিনে সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে বদল আনা হয়েছিল। সেদিন সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপি থেকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছিল। আর তৌহিদুলকে আনসার ও ভিডিপির ডিজি করা হয়েছিল। একই সঙ্গে দুজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত করা হয়েছে।

আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত