Published : 12 Nov 2025, 06:22 PM
সালসা নৃত্যে শারীরিক কসরতের বিষয়গুলো বেশ আনন্দদায়ক। ১৯শ’ সালের দিকে রাম্বা সংগীতের ছন্দে এই নৃত্য শিল্পের যাত্রা শুরু হয় কিউবা দেশে।
এরপর কিউবা’র নাগরিকদের হাত ধরে নিউ ইয়র্কে জনপ্রিয় হয় এই নৃত্য। আর এখান থেকেই সালসা’র জনপ্রিয়তা বাড়তে থাকে।
যুগল নাচের এই মুদ্রার ঢেউ এখন ঢাকাতেও লেগেছে। তরুণরা ফিটনেস, নতুন দক্ষতা আর সামাজিক যোগাযোগের অভিজ্ঞতার জন্য এখন নিয়মিত সালসা, বাচাতা এবং কিজোম্বা শেখার ক্লাসে যোগ দেয়।
রাজধানীতে এই নাচ শেখানোর কয়েকটি সক্রিয় প্রতিষ্ঠান রয়েছে।
হাভানা সালসা
এর প্রতিষ্ঠাতা আকস জানালেন, তাদের কাজের ধরন এবং ক্লাস কাঠামো সম্পর্কে।
প্রতি সপ্তাহে গুলশানের দুই স্থানে নিয়মিত ক্লাস পরিচালনা করে তারা। গুলশান একের ‘সাউন্ড অফ মিউজিক’য়ে প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় শেখানো হয় সালসার বেসিক।
‘ইন্টারমিডিয়েট’ শিক্ষার্থীরা এরপর রাত ৮টায় পার্টনারওয়ার্ক এবং স্টাইলিং অনুশীলন করতে পারে।
রোববার একই সময়সূচিতে হয় বাচাতার ক্লাস। নতুনরা ৭টায় `বাচাতা ফাউন্ডেশন’ কোর্সে যোগ দিতে পারে। ৮টায় থাকে `ইন্টারমিডিয়েট’ পর্যায়ের পার্টনারওয়ার্ক ক্লাস।
গুলশান দুইয়ের ‘ঢাকা ফ্লো স্টুডিও’তে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত হয় সালসা।
ওপেন লেভেলের এই সেশনে অংশ নিতে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না। এখানে সার্কুলার ফরমেশন, টিমওয়ার্ক এবং সোশ্যাল ডান্স অনুশীলন করা হয়।
অংশগ্রহণকারীদের নিজস্ব পার্টনার লাগবে না। ক্লাসগুলো পরিচালনায় থাকে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর। পরিবেশ বন্ধুসুলভ এবং নতুনদের জন্য উপযোগী।
‘হাভানা সালসা’ মাসে চারটি ক্লাসের কোর্স পরিচালনা করে। ফি দুই হাজার টাকা। বয়স বা পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।
নতুনরা বেসিক রিদম, ফুটওয়ার্ক এবং মুভমেন্ট শেখে।
অভিজ্ঞদের জন্য থাকে টার্ন, লিডিং এবং মিউজিক্যালিটির উন্নত অনুশীলন।
বিস্তারিত জানা যাবে তাদের ফেইসবুক পেইজ থেকে: www.facebook.com/havanasalsabd দেখা যায়।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা’তেও নৃত্যকলা
এখানে নিয়মিত ল্যাটিন এবং ওয়েস্টার্ন ডান্স কর্মশালা হয়। এখানে সালসা, চা চা, ট্যাঙ্গো, ওয়াল্টজসহ বিভিন্ন নাচ শেখা যায়। অংশগ্রহণকারীরা ‘স্টেপ বাই স্টেপ গাইডেন্স’, ‘কোরিওগ্রাফি’ এবং ‘স্টেজ প্রেজেন্সের’ প্রশিক্ষণ পায়।
এই কর্মশালা বহুসাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করে এবং অংশগ্রহণকারীদের মধ্যে একটি কমিউনিটি গড়ে তোলে।
ক্লাসগুলো সাধারণত তিন মাসের বেসিক পর্যায় দিয়ে শুরু হয়। ২৪টি ক্লাসে মোট ৩৬ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়।
ধানমণ্ডি ও গুলশানে নির্দিষ্ট সময়সূচিতে ক্লাস পরিচালিত হয়।
এখানকার প্রশিক্ষক মানিক মিয়া জানালেন প্রোগ্রাম এবং ফি সম্পর্কে।
বেসিক ডান্স স্টেপস (বয়স ৭ থেকে ১২ বছর) মাসিক ফি ২ হাজার টাকা। বেসিক (বয়স ১৩ থেকে ১৫ বছর) মাসিক ফি ২ হাজার টাকা। বেসিক ডান্স স্টেপস বয়স ১৬ (তদুর্ধ), মাসিক ফি ২ হাজার টাকা।
রেগুলার অ্যাডভান্সড ডান্স স্টেপস মাসে ৮টি ক্লাস, মাসিক ফি ৩ হাজার টাকা।
এছাড়া সম্পূর্ণ কোর্স এক সাথে করতে চাইলে তিন মাসের জন্য দিতে হবে ৯ হাজার টাকা।
বিস্তারিত জানতে www.afdhaka.org/project/latin-and-western-dance
রেজিস্ট্রেইশন: এজন্য সরাসরি যেতে হবে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ’য়ে। এনআইডি বা পাসপোর্ট সঙ্গে নিতে হবে। ভর্তি সারা বছর খোলা থাকে। যে নাচগুলো শেখানো হয়: সালসা, মাম্বো, ট্যাঙ্গো, রুম্বা, জাইভ, বাচাতা, জুম্বা, ফক্সট্রট, চা চা চা এবং ওয়াল্টজ।
ক্লাসের সময়সূচি: ধানমণ্ডি শাখা- শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা।
গুলশান শাখা: শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা ।
সালসা শেখার উপকারিতা স্পষ্ট। নিয়মিত অনুশীলন শরীরচর্চা হিসেবে কাজ করে। ছন্দ ধরার অনুভূতি বাড়ে।
‘সোশ্যাল ডান্সিং’ আত্মবিশ্বাস উন্নত করে এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে।
শেখা শুরু করতে চাইলে ‘সালসা ফান্ডামেন্টাল’ বা ‘বাচাতা ফাউন্ডেশন কোর্স’ উপযোগী।
আরও পড়ুন