১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতার আর জি করের চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার রায় শনিবার

চিকিৎসক ধর্ষণ ও খুনের এ ঘটনা গত বছর পুরো ভারতকে স্তম্ভিত করে দিয়েছিল। ঘটনার বিচার চেয়ে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলনে কয়েকমাস উত্তাল ছিল পশ্চিমবঙ্গ।

কলকাতার আর জি করের চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার রায় শনিবার
ছবি: আনন্দবাজার থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 11:31 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হওয়া মামলার রায় জানা যাবে শনিবার। 

এ মামলায় মোট ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। শুনানি শেষে এ মাসের ৯ তারিখ বিচারক ১৮ জানুয়ারি রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। 

রায় ঘোষণাকে কেন্দ্র করে শিয়ালদহের আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।   

গত বছর অগাস্টে কলকাতায় এই চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা পুরো ভারতকে স্তম্ভিত করে দিয়েছিল। ঘটনার বিচার চেয়ে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলনে পশ্চিমবঙ্গ বেশ কয়েক মাস ছিল উত্তাল।

ভারতীয় গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চিকিৎসক ৮ অগাস্ট পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন, ওইদিন রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান।

পরদিন সকালে তার জুনিয়র সহকর্মীরা সেই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। 

নিহত তরুণীর পরিবার জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে ‘আত্মহত্যা’ করেছে। পরে অবশ্য তীব্র ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব গ্রহণ করে সিবিআই। 

পরে ওই সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত দেখিয়ে আদালতে চার্জশিট দেয় সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। 

কলকাতার আর জি করের চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলার তদন্তে অগ্রগতি

বিক্ষোভে উত্তাল ভারতে কর্মবিরতির ডাক চিকিৎসকদের

ভারতের পশ্চিমবঙ্গে 'রাত দখলের আন্দোলনেনারীরা