১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩
উন্নয়ন পেশাজীবি ও কলাম লেখক।
প্রবীণদের দেখাশোনার দায়িত্ব কি শুধুই সন্তানদের, নাকি রাষ্ট্রেরও এখানে বড় কোনো দায় আছে? অনেক সন্তান মনভরা ভালোবাসা নিয়েও শুধু অর্থের অভাবে কিংবা সঠিক কেয়ার গিভিং সিস্টেমের অনুপস্থিতিতে মা-বাবার যথাযথ যত্ন নিতে পারেন না। সমাজ ঢালাওভাবে সন্তানদের দোষারোপ করলেও, আমাদের রাষ্ট্রীয় কাঠামোর সীমাবদ্ধতা নিয়ে আমরা কতটুকু ভাবছি?
নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সার্থক করতে হলে দারিদ্র্যকে দেখতে হবে নতুন লেন্সে। কেবল ভাতা নয়, দরকার দীর্ঘমেয়াদী আত্মনির্ভরশীলতার পথ।
দারিদ্র্যের হার কম এরকম অনেক জেলায় নতুন করে দারিদ্র্যের পকেট তৈরি হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় দারিদ্র্যের হার কমে আসা অনেক জেলাতেই ফের বাড়ছে দারিদ্র্যের হার।
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ নামক গাড়িটিকে চালাতে হলে অবশ্যই আমাদেরকে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটা শক্ত অবস্থানে নিতে হবে। সকলের সহযোগিতায় প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজে অবস্থান তৈরি করে নিক – এবারের আন্তর্জাতিক দারিদ্র্য দিবসে এটাই তাই আমার মূল প্রত্যাশা।