[ টিউব ] ব্যাডমিন্টনে নারী এককে প্রথমবার চ্যাম্পিয়ন লিকা, পুরুষে রাজিন জাতীয় ব্যাডমিন্টনের নারী এককে উর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার সিনিয়র পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লিকা পোদ্দার। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমদ স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর উর্মিকে হারান লিকা। পুরুষ এককের ফাইনালে সিবগাত উল্লাহ খেলতে না পারায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় সিলেট ডিএসএর রাজিন আহমেদকে। মোহাম্মদ জুবায়ের | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস প্রকাশিত: ১১:২৮, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৮, ৩০ অক্টোবর ২০২৬ bdnews24