প্রথমবার ছেলের ছবি সামনে আনলেন সোহিনী
সোহিনী ছেলের মা হন গেল ২০ সেপ্টেম্বর।
মা হওয়ার দুমাস পর সোশাল মিডিয়ায় ছেলের ছবি দিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। তবে সেসব ছবিতে ছেলের মুখ সামনে আনেননি অভিনেত্রী।
Published : 15 Nov 2026, 10:51 AM
অভিনেত্রীর শেয়ার করা দুটি ছবি বেশ সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। অল্প সময়ের মধ্যে ৫৭ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে।
অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের পুত্রসন্তান ঘরে আসে গেল ২০ সেপ্টেম্বর। এই দম্পতি ছেলের নাম রেখেছেন অন্বয়।