Published : 10 Jun 2026, 10:30 PM
বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার একজনের দুইবার জয়ের নজির আছে, কিন্তু এখন পর্যন্ত একাধিকবার সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি কেউ! সেই সুযোগ এবার এসেছে তিনজনের সামনে- কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন ও হামেস রদ্রিগেস। পারবেন তারা কিংবা তাদের কোনো একজন?
বিশ্বকাপে সর্বনিম্ন চার গোল করে সেরা গোলদাতা হয়েছেন কয়েকজন। এক আসরে সবচেয়ে বেশি গোলের কীর্তি জুস্ত ফঁতেনের, ১৯৫৮ থেকে টিকে আছে এই রেকর্ড।
সবচেয়ে বেশি আসরে ছয় গোল করে মিলেছে সর্বোচ্চ গোলের পুরস্কার। সবশেষ আসরে এমবাপে করেছেন আট গোল। এর আগের দুই আসরে ছয় গোল করে পুরস্কার পেয়েছেন কেইন ও রদ্রিগেস।
প্রতিটি আসরে সর্বোচ্চ গোল যাদের-
২০২২: কিলিয়ান এমবাপে (ফ্রান্স- ৮ গোল)
২০১৮: হ্যারি কেইন (ইংল্যান্ড- ৬ গোল)
২০১৪: হামেস রদ্রিগেস (কলম্বিয়া- ৬ গোল)
২০১০: দিয়েগো ফোরলান (উরুগুয়ে), টমাস মুলার (জার্মানি), দাভিদ ভিয়া (স্পেন), ভেসলি স্নেইডার (নেদারল্যান্ডস) [৫ গোল]
২০০৬: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি- ৫ গোল)
২০০২: রোনালদো (ব্রাজিল-৮ গোল)
১৯৯৮: দাভর সুকের (ক্রোয়েশিয়া- ৬ গোল)
১৯৯৪: রিস্তো স্তইচকভ (বুলগেরিয়া), ওলেগ সালেঙ্কো (রাশিয়া) [৬ গোল]
১৯৯০: সালভাতোরে শিলাচি (ইতালি- ৬ গোল)
১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড- ৬ গোল)
১৯৮২: পাওলো রস্সি (ইতালি- ৬ গোল)
১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা- ৬ গোল)
১৯৭৪: জেগ্রোস লাটো (পোল্যান্ড -৭ গোল)
১৯৭০: জার্ড মুলার (পশ্চিম জার্মানি- ১০ গোল)
১৯৬৬: ইউসেবিও (পর্তুগাল- ৯ গোল)
১৯৬২: ফ্লোহিয়ান আলবের্ত (হাঙ্গেরি), গারিঞ্চা (ব্রাজিল), ভালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), দ্রাজান জেরকোভিচ (যুগোস্লোভিয়া), লিওনেল সানচেস (চিলি), ভাভা (ব্রাজিল) [৪ গোল]
১৯৫৮: জুস্ত ফঁতেন (ফ্রান্স- ১৩ গোল)
১৯৫৪: সান্দর কোচিশ (হাঙ্গেরি -১১ গোল)
১৯৫০: আদেমির দে মেনেজেস (ব্রাজিল- ৯ গোল)
১৯৩৮: লেওয়ানিদাস দা সিলভা (ব্রাজিল- ৭ গোল)
১৯৩৪: অলদ্রিচ নেদলি (চেকোস্লোভাকিয়া- ৫ গোল)
১৯৩০: গিয়েরমো স্তাবিলে (আর্জেন্টিনা- ৮ গোল)