সাবিনা স্যাবি
জন্ম ঢাকায়। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। টেলিভিশনে সংবাদ উপস্থাপনার পাশাপাশি তিনি ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে শিক্ষকতা করছেন। একই সঙ্গে তিনি ‘পাওয়ার অব শি ট্রাস্ট’-এর চেয়ারম্যান। সংবাদ উপস্থাপনা ও গণমাধ্যম বিষয়ক তার লেখা বই ‘টিভি উপস্থাপনা: প্রযুক্তি, কলা ও কৌশল’ কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে।