২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও দি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনা একাদশ

আনহেল দি মারিয়াকে শুরুর একাদশে আর্জেন্টিনা পাওয়ার আশায় থাকলেও তা হচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 11:51 PM

Updated : 04 Aug 2023, 02:58 PM

চোট কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল দিয়ে ফেরা আনহেল দি মারিয়াকে শুরুর একাদশে পাওয়ার আশায় ছিল আর্জেন্টিনা। সেটা হচ্ছে না। তারকা এই মিডফিল্ডারকে ছাড়াই কঠিন পরীক্ষায় নামছে তারা।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারের জয়ের ম্যাচের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। কার্ডের খাড়ায় নিষিদ্ধ মার্কোস আকুনিয়ার জায়গায় ফুলব্যাক হিসেবে খেলবেন নিকোলাস তাগলিয়াফিকো। আর ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের জায়গায় একাদশে আছেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

আগের ম্যাচে কার্ড পাওয়ায় দলটির নিষেধাজ্ঞার তালিকায় আরও আছেন গনসালো মনতিয়েল। ডাচদের বিপক্ষে বদলি হিসেবে খেলেছিলেন সেভিয়ার এই ডিফেন্ডার।

শেষ আটে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে জয়ী ক্রোয়েশিয়া ওই ম্যাচের শুরুর একাদশ নিয়েই খেলতে নামছে।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি

ক্রোয়েশিয়া: দমিনিক লিভাকভিচ, বোর্না সোসা, ইভান পেরিসিচ, দেইয়ান লভরেন, মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, ইয়োশকো ভার্দিওল ও ইয়োসিপ ইউরানোভিচ