পাকিস্তানের বিপক্ষে শুরুর একাদশে শুকি ও রহমত
দুটি পরিবর্তন এনে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালের সেরা একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি।
সাদ উদ্দিনের চোটে শুরুর একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। বাংলাদেশ কোচ টমাস ডুলি দুটি পরিবর্তন এনে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালের একাদশ দিয়েছে। রক্ষণে ফিরেছে রহমত মিয়া। আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের বদলে খেলবেন শুকি ইতোফুসা।
ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে বাংলাদেশের গ্রুপ পর্ব শুরু করা ম্যাচে একমাত্র গোলটি করেন ইব্রাহিম। ইতোফুসা এখনও লাল-সবুজের জার্সিতে গোলের খাতা খুলতে পারেননি। গত সেপ্টেম্বরে আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় জাপান প্রবাসী এই উইঙ্গারের।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, জিদান আলেক্সান্ডার ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ কিরমানি, রাকিব হোসেন, শুকি ইতোফুসা, ফারহান আলী ওয়াহিদ।
