২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন-জার্মানি-জাপানের সামনে যে সমীকরণ

চার দলের সামনেই আছে পরের ধাপে ওঠার সুযোগ, আছে বাদ পড়ার শঙ্কাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 11:42 AM

Updated : 01 Dec 2022, 11:42 AM

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচ শুরু হবে একই সময়ে। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অন্য ম্যাচেও। 

গ্রুপ ‘ই’: চার দলের সামনেই আছে পরের ধাপে ওঠার সুযোগ, বাদ পড়ার শঙ্কাও। 

শেষ রাউন্ডে মুখোমুখি জাপান-স্পেন ও কোস্টা রিকা-জার্মানি

স্পেন

>> জাপানের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত। জিতলে গ্রুপ সেরা।

>ড্র করলেও তারা গ্রুপ সেরা হতে পারবে, সেক্ষেত্রে অন্য ম্যাচটি ড্র হতে হবে অথবা জার্মানির জিততে হবে।

>> অন্য ম্যাচটি যদি ড্র হয়, তাহলে সর্বোচ্চ ১৩ গোলের ব্যবধানে হারলেও পরের ধাপে উঠবে স্প্যানিশরা।

>> স্পেন হারলে এবং জার্মানি জিতলে তাদের পয়েন্ট হবে সমান ৪, তখন একে একে দেখা হবে গোল ব্যবধান, গোল সংখ্যা, মুখোমুখি লড়াই এবং সবশেষে ফেয়ার প্লে পয়েন্ট।

জাপান

>> জিতলেই জাপানের নকআউট পর্ব নিশ্চিত।

>আর নিজেরা জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে কিংবা জার্মানি জিতলে কিংবা কোস্টা রিকা সর্বোচ্চ ৫ গোলের ব্যবধানে জিতলে গ্রুপ সেরা হবে জাপান।

>> দুটি ম্যাচই ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠবে জাপান।

>> জাপান ড্র করলে এবং জার্মানি ন্যূনতম ব্যবধানে জিতলে দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান হবে সমান। তখন দেখা হবে কে বেশি গোল করেছে, সেখানেও সমতা থাকলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পরের রাউন্ডে উঠবে এশিয়ার দলটি।

কোস্টা রিকা:

>> জিতলেই নকআউট পর্ব নিশ্চিত।

>> ড্র করলেও কোস্টা রিকার থাকবে সুযোগ, তবে প্রার্থনা করতে হবে যেন স্পেনের বিপক্ষে জাপান হারে।

>> কোস্টা রিকা যদি ড্র করে এবং স্পেন যদি হারে, তাহলে দুই দলের মধ্যে গ্রুপ রানার্সআপ প্রথমে নির্ধারিত হবে গোল ব্যবধানে; বর্তমানে স্পেনের গোল ব্যবধান (+৭) আর কোস্টা রিকার (-৬)।

জার্মানি:

>> শেষ ষোলোয় উঠতে জার্মানির সামনে প্রথম শর্ত, জিততেই হবে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল পক্ষে আসার।

>>অন্য ম্যাচে জাপান যদি হারে, তাহলে নিজেদের ম্যাচে জিতে পরের ধাপে যাবে জার্মানরা।

>> অন্য ম্যাচে জাপান ড্র করলে, নিজেদের ম্যাচে ২ গোলের ব্যবধানে জিতে লক্ষ্য পূরণ হবে জার্মানির। জাপান ড্র করল আর জার্মানি ১ গোলের ব্যবধানে জিতল, সেক্ষেত্রে দুই দলের গোল ব্যবধান হবে সমান (০), তখন বিবেচনায় আসবে কারা বেশি গোল করেছে।

 >> স্পেন হারলে এবং জার্মানি জিতলেও সুযোগ তৈরি হতে পারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের; তবে গোল ব্যবধানে অনেক এগিয়ে স্পানিশরা। স্পেনের গোল ব্যবধানে (+৭), জার্মানির (-১)। তাই যদি জার্মানি ৮ গোলের ব্যবধানে জিতে কিংবা স্পেন ৮ গোলের ব্যবধানে হারে, তাহলে এই দুই ক্ষেত্রেই গ্রুপ রানার্সআপ হবে জার্মানি।