২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কমনওয়েলথ কাবাডির সেমি-ফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে স্রেফ খড়কুঁটোর মতো উড়িয়ে দিয়েছেন মিজানুর-নাসিররা।

কমনওয়েলথ কাবাডির সেমি-ফাইনালে বাংলাদেশ

চার জয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের সেরা চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ছবি: প্রোকাবাডি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 06:40 PM

Updated : 29 Oct 2026, 06:40 PM

স্কটল্যান্ডকে প্রতিরোধের কোনো সুযোগই দিলেন না মিজানুর-নাসিররা। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ।

ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৭০-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠল দল।

কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে জমজমাট লড়াইয়ে ৩২-৩১ পয়েন্টে হেরেছিল।

তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারানোর পর, অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ ব্যবধানে গুঁড়িয়ে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জোরাল করে বাংলাদেশ। সেটাকেই এবার পূর্ণতা দিল তারা।