২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কমনওয়েলথ কাবাডিতে শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে আসার আত্মবিশ্বাস বৃষ্টি-খাদিজারা টেনে নিতে পারলেন না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে।

কমনওয়েলথ কাবাডিতে শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

এ নিয়ে তিন ম্যাচের দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলেন বৃষ্টি-খাদিজারা। ছবি: প্রোকাবাডি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 07:51 PM

Updated : 26 Oct 2026, 07:51 PM

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে বাংলাদেশ চলছে উত্থান-পতনের মধ‍্য দিয়ে। স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস এবার বৃষ্টি-খাদিজারা টেনে নিতে পারলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেন তারা।

ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩১-২০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।

কেনিয়ার বিপক্ষে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৭৫-১৫ ব্যবধানে । পরের ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ইংল্যান্ড।