২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৩ সালে রোনালদোর গোলের ‘হাফ-সেঞ্চুরি’

এই ৫০ গোলের ৪০টিই পর্তুগিজ মহাতারকা করেছেন সৌদি প্রো লিগের দল আল নাস্‌রের হয়ে।

২০২৩ সালে রোনালদোর গোলের ‘হাফ-সেঞ্চুরি’

এই বয়সেও নিয়মিত গোল করে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 02:23 PM

Updated : 12 Dec 2023, 10:08 PM

ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও প্রতিপক্ষের গোলমুখে আলো ছড়িয়ে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার সৌদি কিং কাপে আল-শাবাবের বিপক্ষে গোল পেয়েছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। স্পর্শ করেছেন বছরে ৫০ গোলের মাইলফলক।

কিং কাপের কোয়ার্টার-ফাইনালে আল-শাবাবকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দেয় আল নাস্‌র। দলের চতুর্থ গোলটি দ্বিতীয়ার্ধে করেন রোনালদো। এ গোলেই তিনি স্পর্শ করেন ‘হাফসেঞ্চুরি’।

এই ৫০ গোলের ৪০টি রোনালদো করেছেন আল নাস্‌রের জার্সিতে। বাকি ১০টি তিনি পেয়েছেন জাতীয় দল পর্তুগালের হয়ে।

আল নাস্‌রের হয়ে চলতি মৌসুমে রোনালদোর গোল হলো ২৬টি। এর মধ্যে সৌদি প্রো লিগে ১৬ গোল এই পর্তুগিজ মহাতারকা পেয়েছেন ১৫ ম্যাচ খেলে।

তিন দিন আগে আল-রিয়াদের বিপক্ষে খেলতে নেমে পেশাদার ক্যারিয়ারে ১২০০তম ম্যাচ খেলার বিরল মাইলফলকে পা রাখেন রোনালদো। ৪-১ ব্যবধানে জেতা ওই ম্যাচও তিনি রাঙিয়েছিলেন একটি গোল করে ও করিয়ে।