২১ নভেম্বর থেকে ফেডারেশন কাপ
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপ।
শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের ফেডারেশন কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি দলসহ ১২টি দল অংশ নেবে।
প্রতিদিন দুটি করে খেলা হবে। সবগুলো খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
