২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে মোহামেডানের সহজ জয়

রোববার প্রিমিয়ার হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজ জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার প্রিমিয়ার হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সহজ জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। মেহামেডানের বড় জয়ে জোড়া গোল করেন মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদ জিমি। চয়ন ৮ ও ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন। আর জিমি দুই গোল করেন ২৭ ও ৫২ মিনিটে। গোলাম মোস্তফা মানিক করেন অন্য গোলটি। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৬-০ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ ইমরান, শাহজাদ নাসির, আসিফ এ নুর, অজিত কুমার ঘোষ, খাইরুল আমিন ও রেজাউল করিম রাজু একটি করে গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৫০ঘ.