২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেভিতোভাকে বিদায় করে দিলেন সেরেনা

মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কোভিতোভাকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেছেন চারবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কোভিতোভাকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেছেন চারবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ২০১০ সালের উইম্বলডনেও সেমিফাইনালে সেরেনার কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো কেভিতোভাকে। সেবার নিজের চতুর্থ উইম্বলডন শিরোপা জিতেছিলেন সেরেনা। এই নিয়ে অষ্টমবারের মতো উইম্বলডনের শেষ চারে ওঠা সেরেনা ম্যাচ শেষে বলেন, “আজকের (মঙ্গলবার) ম্যাচটিকে আমি এগিয়ে রাখছি কারণ আমি বর্তমান চ্যাম্পিয়নের বিপক্ষে খেলেছি। যা কঠিন ছিলো।” “আমার হারানোর কিছু নেই। সবাই এখানে শিরোপা জিততে চায়, আমিও তা চাই। কিন্তু আমার প্রধান লক্ষ্য হচ্ছে উন্নতির ধারা বজায় রাখা। যদি আমি শিরোপা জিততে চাই তবে আমাকে সেটা আরো বাড়াতে হবে,” যোগ করেন সাবেক এই এক নম্বর তারকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৪০ ঘ.