২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সার অপরাজিত থাকাটা অসাধারণ’

বার্সেলোনার অদম্য গতিতে এগিয়ে চলায় মুগ্ধ আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সার এভাবে  টানা অপরাজিত থাকাটাকে ‘অসাধারণ’ অর্জন বলে মনে করেন কাতালুনিয়ার ক্লাবটির এই প্লেমেকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 06:59 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

মেসি, সুয়ারেস, নেইমারদের পেনাল্টি-দুর্বলতা!
‘অনন্য’ বার্সায় মুগ্ধ এনরিকে
সহজ জয়ে বার্সেলোনার পেছনেই ছুটছে আতলেতিকো

আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে নিজেদের মাঠ কাম্প নউয়ে গত শনিবার স্পেনের লা লিগায় গেতাফেকে ৬-০ গোলে হারায় বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত রইল লুইস এনরিকের দল।

ম্যাচ শেষে এই অর্জন নিয়ে ইনিয়েস্তা বলেন, “৩৭ ম্যাচ অপরাজিত থাকাটা অসাধারণ। আমরা এটা আরও বাড়াতে চাই।”

সব ধরনের প্রতিযোগিতাতেই অদম্য বার্সেলোনা গেতাফেকে হারিয়ে লিগে টানা দ্বাদশ ম্যাচে জয় তুলে নেয়। ইনিয়েস্তা বলেন, “লিগে জয়ের ধারা ধরে রাখার চেষ্টা করব আমরা। কারণ, এটা আমাদের শিরোপা জিততে সাহায্য করবে।”

গত মৌসুমে ট্রেবল জেতা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথেও অনেকটাই এগিয়ে আছে। শেষ ষোলোর প্রথম পর্বে আর্সেনালের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। নিজেদের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচটি আগামী বুধবার খেলবেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমাররা।

এই ম্যাচের কথা বিবেচনা করেই বার্সেলোনা কোচ এনরিকে গেতাফের বিপক্ষে সুয়ারেস, ইভান রাকিতিচ ও দানি আলভেসকে বিশ্রাম দিয়েছিলেন। বিষয়টি নিয়ে ইনিয়েস্তা বলেন, “এই পরিকল্পনার অন্যতম মূল লক্ষ্য, খেলোয়াড়দের সতেজ ও অনুপ্রাণিত রাখা।”

আর্সেনালের বিপক্ষে নিজেদেরই এগিয়ে রাখছেন ইনিয়েস্তা।