২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএল ম্যাচের আগে বাজবে ফ্রান্সের জাতীয় সঙ্গীত

এই সপ্তাহে প্রিমিয়ার লিগের সব ম্যাচ শুরুর আগে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 05:20 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে ও ফ্রান্সের প্রতি সংহতি জানাতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
 
প্রতিটি ম্যাচ শুরুর আগে ফ্রান্সের জাতীয় সঙ্গীত বাজানো হবে। এ সময় দুই দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা মাঠের মাঝমাঠ বৃত্তের মধ্যে দাঁড়াবে।
 
বর্তমানে প্রিমিয়ার লিগে মোট ৭২ জন ফরাসি ফুটবলার খেলছেন। দুই দেশের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক এবং প্রিমিয়ার লিগের সঙ্গে ফ্রান্সের দীর্ঘ দিনের সম্পর্ক বোঝাতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে দেশটির জাতীয় সঙ্গীত বাজানোর সিদ্ধান্তের কথা জানান প্রিমিয়ার লিগ প্রধান নির্বাহী রিচার্ড স্কুডামোর।
 
গত মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হওয়া প্রীতি মাচটিতেও ফরাসিদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
 
এছাড়া চেলসি জানিয়েছে, শনিবার নরিচ সিটির বিপক্ষে ঘরের মাঠে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে তাদের খেলোয়াড়েরা। নিউক্যাসল ইউনাইটেডও নিজেদের মাঠে একই রকম আর্মব্যান্ড পরে লেস্টার সিটির সঙ্গে খেলবে।