২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড ও এএমসিএল (প্রাণ) বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড ও এএমসিএল (প্রাণ) বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, বিনিয়োগকারীদের এবার ১৫ শতাংশ লভ্যাংশ দেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এর মধ্যে নগদে ১০ শতাংশ এবং স্টকে ৫ শতাংশ লাভ দেবে তারা। প্রতিষ্ঠানটি ৩১ জুলাই ২০১১ সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা। তাদের শেয়ার প্রতি নেট সম্পদমূল্য ১৯০ টাকা ২৯ পয়সা। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ২৬ বেইলি রোডের অফিসার্স ক্লাবে। সভার রেকর্ড ডেট ২ নভেম্বর। দেশ গার্মেন্টস লিমিটেড ৩০ জুন ২০১১ তারিখে সমাপ্ত বছরের জন্যে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা হবে ২৩ নভেম্বর, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বেলা ১২টা ৪৫ মিনিটে। রেকর্ড ডেট ২ নভেম্বর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত তাদের শেয়ার প্রতি আয় ৩ টাকা ১১ পয়সা, শেয়ার প্রতি নেট সম্পদমূল্য ১১৫ টাকা ৮৬ পয়সা। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড ৫০ শতাংশ অর্ধবার্ষিক লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে সমাপ্ত অর্ধবৎসরের জন্যে ঘোষিত এ লভ্যাংশের রেকর্ড ডেট ১৪ নভেম্বর। এছাড়া মঙ্গলবার বিকালে ৩১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এএমসিএল (প্রাণ)। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সভা (ইজিএম) হবে ২৪ নভেম্বর। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এ কোম্পানির বর্তমান বাজার মূলধন প্রায় ১১৫ দশমিক ৩ কোটি টাকা, অনুমোদিত মূলধন ৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ৮ কোটি। সদ্য সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫৬ দশমিক ৮৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৫০১ দশমিক ৫৬ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফএস/জেকে/১৩২০ ঘ.