২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ জন গ্রেপ্তার, হাতবোমা উদ্ধার

ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিল।

বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ জন গ্রেপ্তার, হাতবোমা উদ্ধার

যশোরের শার্শা উপজেলার জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 03:36 PM

Updated : 19 Feb 2023, 03:36 PM

যশোরের শার্শা উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে; এ সময় পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার রাত ১০টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের মহিশাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান। 

গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় না জানালেও তারা সবাই স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। 

রোববার ওসি কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিল। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠি নিয়ে হামলা চালায়। 

পরে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার নাশকতার মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। 

জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, “সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও হয়রানি করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা এশার নামাজ শেষে শবে মেরাজ উপলক্ষে দোয়া অনুষ্ঠান করছিল। তাদের মুক্তি দাবি করছি।“