২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মাহফিল থেকে ফেরার পথে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গ্রামের একটি মাহফিল থেকে গভীর রাতে বাড়ি ফিরছিলেন আমিরুল।

পিরোজপুরে মাহফিল থেকে ফেরার পথে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহত ব্যবসায়ী আমিরুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 01:02 PM

Updated : 22 Feb 2023, 01:02 PM

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

নিহত ৪০ বছরের আমিরুল ইসলাম ওই গ্রামের মো. মোকলেস আলী হাওলাদারের ছেলে।

ওসি কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামের একটি মাহফিলে গিয়েছিলেন আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে আমিরুলকে উদ্ধার করে পুলিশ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।