২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী লীগ রক্ষায় ভূমিকা রাখায়’ যুবদল নেতাকে বহিষ্কার

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 10:59 PM

Updated : 27 Nov 2026, 10:59 PM

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগকে রক্ষার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে’ আতাউর রহমানকে বহিষ্কার করা হয়েছে।