২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ, আটক ২

গোপন খবরে বিশ্বাস স্টোর নামের একটি দোকানে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে; আটক করা হয় মালিক ও কর্মীকে।

গাজীপুরে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ, আটক ২

গাজীপুর সিটি করপোরেশনের চত্বর বাজারে বিশ্বাস স্টোরে পুলিশের অভিযানে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2022, 12:39 PM

Updated : 15 Nov 2022, 12:55 PM

গাজীপুরে অভিযান চালিয়ে ওএমএসের ৩২০ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর সদর থানার ওসি মো. জিয়াউল হাসান জানান, সোমবার রাতে সিটি করপোরেশনের চত্বরে বিশ্বাস স্টোর নামের একটি দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন-শিমুলতলী এলাকার সারোয়ার হোসেন মণ্ডলের ছেলে দোকান মালিক ইসলাম স্বপন (৩৭) ও তার কর্মী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সামসুল হকের ছেলে আফজাল হোসেন।

ওসি বলেন, বিশ্বাস স্টোরে ওএমএসের চাল রাখার গোপন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩২০ বস্তা চাল জব্দ করে তারা। চালগুলো কোথা থেকে আনা হয়েছে, খোঁজ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করছে।