০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে ‘পাচারের চেষ্টা’, কর্ণফুলীতে সিমেন্টসহ কার্গো বোট আটক

সিমেন্ট জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে দাবি কোস্ট গার্ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 07:45 PM

Updated : 06 Oct 2026, 07:45 PM

চট্টগ্রামে ৮০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো বোট আটক করে কোস্ট গার্ড বলেছে, সিমেন্টগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছিল।

কর্ণফুলী নদীর পতেঙ্গা ১২ নম্বর ঘাট থেকে সোমবার গভীর রাতে কার্গো বোটটি জব্দ করা হয় বলে মঙ্গলবার কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ডের পতেঙ্গার একটি দল বিশেষ অভিযান চালিয়ে বোটটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৮০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।