২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

সারগুলো যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয় বলে ভাষ্য পুলিশের।

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ সদরে ৭০০ বস্তা রাসায়নিক সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 07:50 PM

Updated : 24 Nov 2026, 07:50 PM

চাঁপাইনবাবগঞ্জ সদরে অবৈধভাবে মজুত ও কালোবাজারে বিক্রির উদ্দেশে আনা ৭০০ বস্তা রাসায়নিক সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান।

আটক আব্দুল মান্নান যশোরের চৌগাছা উপজেলার মশিউরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

শাকিল হাসান বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়। চালকের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাকে ৭০০ বস্তা সার রয়েছে।

“সারগুলো যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়। সদর উপজেলার গোলাপের হাট এলাকার একটি সারের গুদামে সেগুলো নেওয়া হচ্ছিল”, বলেন তিনি।

পুলিশ পরিদর্শক বলেন, চালকের কাছে সার পরিবহনের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। সারগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে আনা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হুমায়ুন কবীরকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান বলেন, হুমায়ুন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের একজন সার ডিলার।