২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

বিকালে পঞ্চগড় থেকে ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে ধাক্কায় বারনই নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন মইনুদ্দিন।

নাটোরে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

এই রেল ব্রিজ এলাকা থেকেই ট্রেনের ধাক্কায় ছিটকে নদীতে পড়েন মইনুদ্দিন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 11:47 PM

Updated : 12 Jul 2023, 05:52 PM

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই রেল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম।

নিহত ভ্যানচালকের নাম মইনুদ্দিন। তিনি উপজেলার সোনাপাতিল এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বিকাল ৫টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই রেল ব্রিজ এলাকা দিয়ে হেঁটে পথ চলছিলেন মইনুদ্দিন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে ধাক্কায় বারনই নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন তিনি।

পুলিশের পক্ষ থেকে রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে মইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ভ্যানচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।