সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার
শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নাশকতার এক মামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের নয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান।
গ্রেপ্তাররা হলেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহম্মেদ, খুকনী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু ও সেলিম আহম্মেদ, সদস্য শামসুল হক, থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও রঞ্জু আহম্মেদ, সদস্য মনসুর আলী, থানা জামায়াত নেতা ডা. ইদ্রিস আলম ও আব্দুল্লাহ।
ওসি আনিসুর জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় আদালতের পরোয়ানা ছিল। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
