২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের এসপির সরকারি মোবাইল নম্বর ক্লোন, পুলিশের সতর্কবার্তা

পুলিশ সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছেন এসপি।

জয়পুরহাটের এসপির সরকারি মোবাইল নম্বর ক্লোন, পুলিশের সতর্কবার্তা

জয়পুরহাটের এসপি মোহাম্মদ নূরে আলম

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 12:40 AM

Updated : 14 Aug 2023, 12:40 AM

জয়পুরহাটের পুলিশ সুপারের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে একথা জানিয়েছেন জয়পুরহাটের এসপি মোহাম্মদ নূরে আলম।

এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়ে পুলিশ সুপারের অফিসিয়াল ফেইসবুক অ্যাকাউন্ট এবং জয়পুরহাট জেলা পুলিশের পেইজ থেকে পোস্ট দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, জয়পুরহাট জেলার পুলিশ সুপারের সরকারি ফোন নম্বর +৮৮০১৩২০১২৭৫০০ কে ক্লোন করে কতিপয় দুষ্কৃতকারী +৩৮০১৩২০১২৭৫০০ নম্বর থেকে বিভিন্ন মানুষকে ফোন করছে। কেউ যেন বিভ্রান্ত হয়ে ক্লোনকারীর ফাঁদে পা না দেয় সেজন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। ক্লোনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসপি মোহাম্মদ নূরে আলম বলেন, “বিষয়টি বুঝতে পারার পর সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নম্বর থেকে কারও প্রতারিত হওয়ার অভিযোগ মেলেনি।”

পুলিশ সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই চক্রটিকে আটক করা সম্ভব হবে।