২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ভ্যান চালক হত্যায় যুবকের যাবজ্জীবন

ভ্যান চালক শান্তর মরদেহের পাশ থেকে আসামি রশিদের শ্বশুরের পরিচয় পত্র পাওয়া যায় বলে জানান পিপি।

নাটোরে ভ্যান চালক হত্যায় যুবকের যাবজ্জীবন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে পাঠানো হচ্ছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 06:11 PM

Updated : 17 Oct 2023, 06:11 PM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভ্যান চালককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান।

দণ্ডিত আব্দুর রশিদ (৩২) ওই উপজেলার মির্জাপুর তেঘরপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১৮ সালের ৭ মার্চ বিকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন শান্ত। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন।

পরের দিন রাতে সদর উপজেলার মাঝদিঘা গ্রামের ভতুয়া বিলের পাশে ভ্যানসহ শান্তর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মরদেহের পাশ থেকে আসামি রশিদের শ্বশুরের পরিচয় পত্র পায় পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় শান্তর বাবা বাদী হয়ে অজ্ঞাত দুই/তিন নামে নলডাঙ্গা থানায় হত্যা মামলা করেন।

পরদিন পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।এরপর রশিদ আদালতে জবানবন্দি দেন।  

বিচার কাজ শেষে আদালত আসামি আব্দুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।