২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কৃষকের লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

নিহতের ছেলে নবী হোসেন বলেন, রাতে তার বাবা ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।

শেরপুরে কৃষকের লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের ভীড়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2023, 12:53 PM

Updated : 20 Jan 2023, 01:20 PM

শেরপুর সদর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার ভোরে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি কাঠের গাছের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি বছির আহামেদ বাদল জানিয়েছেন। 

Image

নিহতের স্বজনদের আহাজারি।

নিহত ৬০ বছর বয়সী রফিক মিয়া ওই গ্রামের বাসিন্দা মৃত শাহ ফকিরের ছেলে। 

নিহতের ছেলে নবী হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার বাবা ঘর থেকে বের হয়ে আর ফিরেননি। প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

ওসি বছির আহামেদ জানান,  নিহতের মাথায়, গলায় ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।