২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

আটকদের মধ্যে শান্তকে পাঁচবিবি ও মামুনকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

র‌্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি শান্ত হোসেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 03:55 PM

Updated : 28 Dec 2023, 03:57 PM

জয়পুরহাটে র‌্যাব সদস্যদের পৃথক অভিযানে শিশু ধর্ষণ মামলার এক পলাতক আসামি এবং হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, নওগাঁর বদলগাছী উপজেলা ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন, শান্ত হোসেন (৩০) ও মামুন ইসলাম (৩৫)। শান্ত নওগাঁর বদলগাছী উপজেলার দুর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে এবং মামুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও  গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি শান্ত হোসেনকে বৃহস্পতিবার ভোর রাতে বদলগাছীর দূর্গাপুর এলাকা থেকে আটক করা হয়।

গত ২ আগস্ট রাতে শান্তসহ তার সহযোগীরা ১৩ বছরের এক কিশোরীকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদাপাড়া গ্রামের নির্জন বাড়িতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। নির্যাতনে কিশোরী অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে অসুস্থ মেয়েটিকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয় তারা।

Image

র‌্যাবের হাতে গ্রেপ্তার মামুন ইসলাম (৩৫)। 

পরে গত ৬ আগস্ট পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা করে কিশোরীর পরিবার। এরপর অন্যান্যরা গ্রেপ্তার হলেও শান্ত পলাতক ছিলেন।

অন্যদিকে র‌্যাবের অপর একটি দল বুধবার রাতে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মামুন ইসলামকে গ্রেপ্তার করে। তিনি একজন ‘মাদক ব্যবসায়ী’ বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

মেজর সাদিক আরও জানান, আটকদের মধ্যে শান্তকে পাঁচবিবি ও মামুনকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।