২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত

বর্তমান এই বিভোগের বিভিন্ন হাসপাতালে ১৯০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 06:37 PM

Updated : 10 Aug 2023, 06:37 PM

রংপুর বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে; এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ বি এম আবু হানিফ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মধ্যে লালমনিরহাটে ছয়, কুড়িগ্রামে সাত, নীলফামারীতে সাত, দিনাজপুরে ছয়, গাইবান্ধায় পাঁচ, ঠাকুরগাঁওয়ে পাঁচ এবং রংপুরে ১৯ জন। এর আগে মঙ্গলবার এই বিভাগে ৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে এই বিভোগের বিভিন্ন হাসপাতালে ১৯০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

আবু হানিফ আরও বলেন, এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৫৫, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ২৯, নীলফামারীতে ২১, লালমনিরহাটে ১৩, কুড়িগ্রামে ১৬, গাইবান্ধায় ২৩, ঠাকুরগাঁওয়ে ২২ এবং পঞ্চগড় সদর হাসপাতালে ১১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করেই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে।এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুরে একজন মারা গেছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই ঢাকা থেকে ফিরেছিলেন।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন তাদের যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার জন্য আমরা চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ চলছে।

মশক নিধনের বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মহানগরকে তিনটি অঞ্চলে বিভক্ত করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি।”

এ ছাড়া মানুষকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে; অনেককেই সতর্ক করে নোটিশও পাঠানো হচ্ছে বলে জানান তিনি।