২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এই যুবকের পরনে হাফপ্যান্ট, গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো।

নেত্রকোণায় সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 03:06 PM

Updated : 15 Feb 2023, 03:06 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সড়কের পাশে গর্তে জমা পানি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ডাকুমারা এলাকার শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম। 

আনুমানিক ৩০ বছরের অজ্ঞাত এই যুবকের পরনে হাফপ্যান্ট, গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো। 

ওসি বলেন, বুধবার সকালে স্থানীয়রা সড়কের পাশে গর্তের পানিতে যুবকের ভাসমান লাশ দেখতে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে ফেলে রেখে গেছে। তবে সবদিক মাথায় রেখেই ঘটনার তদন্ত চলছে।