২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় শিশুশিক্ষার্থী নিহত

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুল ছুটির পর শিশুটি গেইট দিয়ে বের হচ্ছিল।

গাজীপুরে ট্রাক চাপায় শিশুশিক্ষার্থী নিহত

স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 06:07 PM

Updated : 01 Feb 2023, 06:07 PM

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ট্রাক চাপায় এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার দুপুরে নগরীর কোনাবাড়ি থানা এলাকার পারিজাত ইউরিকো এঞ্জেল স্কুল গেইটের পাশে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান।

নিহত শিশুটি ওই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৈতনখালী এলাকায়। সে কোনাবাড়ি এলাকায় বাবা-মার সঙ্গে স্বপরিবারে থেকে ওই স্কুলে পড়াশোনা করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ জানান, স্কুল ছুটির পর শিশুটি গেইট দিয়ে বের হচ্ছিল; বালু ভর্তি একটি ট্রাক ভেতরে ঢুকছিল। এ সময় শিশুটি ওই ট্রাকের নিচে চাপা পড়ে। পরে আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ট্রাকটির চালক আবুল কালামকে ধরে পুলিশে সোপর্দ করে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।