বরিশালে ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, নতুন শনাক্ত ১৭১ জন
এ পর্যন্ত গোটা বিভাগে ডেঙ্গুতে ১২৫ জন প্রাণ হারিয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুইজন প্রাণ হারিয়েছেন; এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭১ জন।
এ পর্যন্ত গোটা বিভাগে ডেঙ্গুতে ১২৫ জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।
ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৭১ জন নিয়ে বিভাগের দুই মেডিকেল কলেজসহ সরকারি বিভিন্ন হাসপাতালে এক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার বিমলা (৭০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আফসানা (২১)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে দুইজন, পটুয়াখালীতে তিন, ভোলায় ৪৩, পিরোজপুরে ৩৮, বরগুনায় একজন এবং ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৮ হাজার ৪৫৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন; আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৩২৮ জন।
আরও পড়ুন:
