১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে দেড় হাজারের বেশি

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫১০ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 04:56 PM

Updated : 19 Nov 2026, 04:56 PM

দেশে গত এক দিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত রোগটি নিয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫১০ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। আর নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।