২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা বাজার ও তৎসংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2022, 02:12 AM

Updated : 21 Nov 2022, 02:12 AM

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একই স্থান ও সময়ে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এ আদেশ জারি করেন।

ইউএনও বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভার মাটিরাঙা বাজার ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।

সোমবার মাটিরাঙ্গা পৌরসভার পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে। একই সময়ে কাছাকাছি দূরত্বের মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে বিএনপির দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।