স্বামীর জননাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা: পুলিশ
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রথম স্ত্রীকে নিয়ে স্বামীর সঙ্গে দ্বিতীয় স্ত্রীর ঝগড়া হয়।
সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর জননাঙ্গ কেটে ঘুমের ওষুধ খেয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক কলহের জেরে শনিবার ভোররাতে কলারোয়ার পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে বলে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহত ঝর্ণা খাতুন ওই গ্রামের আজহারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
ওসি রফিকুল ইসলাম বলেন, “আজহারুল ইসলামের দুই স্ত্রী। সম্প্রতি প্রথম স্ত্রীকে ঘিরে আজহারুল ও ঝর্ণা খাতুনের মধ্যে দ্বন্দ্ব হয়।
“শুক্রবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন ঝর্ণা খাতুন। পরে ঘুমন্ত আজহারুলের হাত-পা বেঁধে তার জননাঙ্গ কেটে নেন।”
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, একপর্যায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার মানস কুমার বলেন, “হাসপাতালে আনার আগেই ওই নারী মারা যান। আর আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।”
