২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ

স্ত্রীর ও দেড় বছরের মেয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ

মানিকগঞ্জ সদর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 03:20 PM

Updated : 19 Sep 2026, 03:20 PM

মানিকগঞ্জ সদর উপজেলার একটি বাড়ি থেকে দম্পতি ও তাদের দেড় বছরের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে; যাদের মধ্যে স্বামীকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন- ওই গ্রামের সৌদি আরব প্রবাসী একরাম খালাসী (৪০), তার স্ত্রী ও দেড় বছর বয়সি মেয়ে।

পুলিশ জানায়, একরামকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী ও শিশুকন্যাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্ত্রীর ও শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বিস্তারিত আসছে...