২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: নেত্রকোণায় স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

পুলিশ জানায়, ঘটনা তদন্তের পর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 06:09 PM

Updated : 19 Aug 2023, 06:09 PM

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবকে আটক করেছে পুলিশ।  

শনিবার ভোরে তাকে উপজেলার সাতগাঁও গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় বলে জানান খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার।

আটক স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাইকুল হুসাইন পাঠান ওই গ্রামের আবুল মিয়া পাঠানের ছেলে।

ওসির ভাষ্য, “রাইকুল পাঠান গত শুক্রবার ফেইসবুকের নিজের টাইমলাইনে মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

“ওই রাতে আমাদের নজরে আসার পর শনিবার ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।”

সকাল সোয়া ১০টার দিকে রাইকুল পাঠানকে থানায় আনা হয় জানিয়ে ওসি আরও বলেন, ঘটনা তদন্তের পর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।