১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যায় জড়িত সন্দেহে যুবক পিটুনিতে নিহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:28 AM

Updated : 16 Nov 2026, 11:28 AM

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় জড়িত সন্দেহে এক যুবক এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন।

নিহত ৩১ বছর বয়সী মো. মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, রোববার গভীর রাতে উত্তেজিত এলাকাবাসীর মারধরের শিকার হন তিনি।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত আসছে…

পুরনো খবর:

ময়মনসিংহে ‘বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে’ স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা