২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, লগি-বৈঠা জব্দ

নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাকে আটক করে পুলিশ।

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, লগি-বৈঠা জব্দ

আটক মোজাম্মেল হোসেন মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 08:42 PM

Updated : 26 Nov 2026, 08:42 PM

ময়মনসিংহ নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিপুল লগি-বৈঠা জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে নগরের শম্ভুগঞ্জ এলাকায় বৈঠা তৈরির সময় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

আটক মোজাম্মেল হোসেন মামুন ওই এলাকার মোস্তফার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা।

জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় মোজাম্মেলকে আটক করা হয়।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মামুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।