২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র না হয়েও সেখানকার ছাত্রাবাসের একটি কক্ষ দখল করে নিয়েছিলেন সজল।

বগুড়ার সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 12:52 PM

Updated : 30 Nov 2023, 12:52 PM

বগুড়ার ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে চাঁদাবাজী, শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছনকা বাজার থেকে জেলা ছাত্রলীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।

সজলের গ্রামের বাড়ি পাবনায়। কিন্তু তিনি বগুড়া শহরের রহমান নগর এলাকার বসবাস করতেন।

শিক্ষার্থীরা জানায়, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র না হয়েও সেখানকার ছাত্রাবাসের একটি কক্ষ দখল করে নিয়েছিলেন সজল। ২৯ অগাস্ট দুপুরে ছাত্রাবাসের মিল ম্যানেজার ও শিক্ষার্থী আমিনুল ইসলামকে মারধর করেন তিনি।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর থেকে সজলের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিকভাবে তারা আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এ ঘটনায় মামলাও হয়।

রোববার শিক্ষার্থীরা দিনব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাত ১০টার দিকে জেলা পুলিশ গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সজলকে গ্রেপ্তারের আশ্বাস দেয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি দেয়। যার মধ্যে সজলকে গ্রেপ্তারের দাবি ছাড়াও রয়েছে- অধ্যক্ষ. আমায়াত-উল-হাসিনের অপসারণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]